আজ (৪ঠা জুলাই ২০২১ রবিবার), বারুইপুর
থানার উত্তর কল্যাণপুর নিবাসি পৌণ্ড্র স্বজন শ্রীময়ী রাধারানী নস্কর মহাশয়ার মহাপরিনির্বাণ
উপলক্ষে, তাঁর পুত্র পৌণ্ড্র মহাসঙ্ঘের প্রাক্তন
সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহি সদস্য ডাঃ কালাচাঁদ নস্কর, নিমাই নস্কর, কন্যা সুলেখা নস্কর তথা নাতি, নাতনি ও জামাতাবর্গের উদ্যোগে শ্রাদ্ধের পরিবর্তে ব্রাহ্মণবর্জিত
শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়। নস্কর পরিবারের সপ্তপুরুষের প্রতিকৃতি সহ বিশ্বমানবতার শ্রেষ্ঠ পথিক মহামতি গৌতম বুদ্ধ ও ভারতবর্ষের মূলনিবাসী মানুষের সার্বিক মুক্তিদাতা বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতি সজ্জিত শ্রদ্ধাবাসর উপস্থিত মানুষের মনে এক ভাবাবেগ তৈরি করে। মহাপ্রয়াণপ্রাপ্ত রাধারানী দেবী বয়সকালেই পুত্র
কালাচাঁদ ও তাঁর বন্ধুবান্ধবের প্রভাবে
এবং নিজস্ব স্বকীয় চিন্তাভাবনার গুণে প্রায় পুরোপুরিই ব্রাহ্মণ্যবাদমুক্ত
ভাবধারার প্রতি আকৃষ্ট হন। মূলত তাঁর
ইচ্ছাকেই মান্যতা দিয়ে তাঁর স্মরণসভা ও শ্রদ্ধানুষ্ঠান আম্বেদকরবাদি ভাবধারায়
পরিচালিত হয়। তাঁর সন্তান ও
আত্মীয়স্বজনরা একে, একে তাঁদের স্মৃতিচারণার মাধ্যমে প্রয়াতা রাধারানী দেবীর
মাতৃবৎসল দিকটি এবং মানুষ হিসেবে তাঁর মানবিক
দিক ভারাক্রান্ত মনে স্মরণ করেন। স্মরণে রাখার মত কথা বলেন তাঁর নাতি শ্রী শান্তনু নস্কর। তিনি শ্রাদ্ধানুষ্ঠানে
ব্রাহ্মণের প্রয়াত পিতামাতাকে ‘দেব-দেবী’ ও তথাকথিত নিম্নবর্ণের প্রয়াত পিতামাতাকে
‘দাস-দাসী’ হিসাবে উল্লেখের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং এই প্রেক্ষিতে
শ্রাদ্ধের পরিবর্তে শ্রদ্ধানুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন সবার কাছে। লকডাউনের আবহে
ও এই স্মরণসভা সার্থক হয়ে ওঠে আত্মীয় স্বজন প্রতিবেশীদের একান্ত
সহযোগিতায়। যাঁরা এতদিন ব্রাক্ষণ বর্জিত এমন অনুষ্ঠান
দেখেননি তাঁরা এমন অনুষ্ঠান দেখে মুগ্ধ হয়ে যান। বাসনা প্রকাশ করেন এমন অনুষ্ঠান আগামী দিনে
তাঁদের মৃত্যুর পরে যেন তাঁদের উত্তর প্রজন্ম দ্বারা যেন করা হয়। মুষলধারায় বৃষ্টি
উপেক্ষা করেও বহু মানুষ অনুষ্ঠানটি লক্ষ্য করেন। ভাবগম্ভীর পরিবেশে দীর্ঘ সময় ধরে
অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে পৌরহিত্য করেন ডাঃ প্রদীপ কুমার বর্মণ, অলংঙ্করণ ও
সঞ্চালনা করেন শিক্ষক মৃত্যুঞ্জয় সরদার, শ্রদ্ধা সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক
জয়দেব মণ্ডল। সভাপতিত্ব
করেন অধ্যাপক সুধাকর সরদার মহাশয়।, প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নারীবাদি সমাজকর্মী পৌণ্ড্র মহাসঙ্ঘের কার্যকরি সমিতির সদস্যা
শ্রীমতি মিনতি সরদার মহাশয়া। উপস্থিত ছিলেন পৌণ্ড্র মহাসঙ্ঘের সম্পাদক শ্রী দুলাল সরদার,
সদস্য শ্রী তপন মণ্ডল, শ্রী সুদর্শন মণি, শ্রী নির্মল সরদার, সমাজ হিতৈষী রূপা সরদার সহ সমাজের অন্যান্য বিশিষ্ট
জনেরা। সবাইয়ের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি
সার্থক হয়ে ওঠে।
Sunday, July 4, 2021
স্মরণসভা ও শ্রদ্ধানুষ্ঠান—স্মরণে শ্রীময়ী রাধারানী নস্কর
Subscribe to:
Post Comments (Atom)





















No comments:
Post a Comment