Friday, February 11, 2022
শ্রীময়ী "হারানী মণ্ডল" এর প্রয়াণ উপলক্ষে শ্রদ্ধা বাসর
Wednesday, February 2, 2022
ডাঃ সুবল চন্দ্র মন্ডল এর স্মরণসভা
বিশিষ্ট আম্বেদকর বাদী ডাঃ সুবল চন্দ্র মন্ডল এর স্মরণসভা:-
প্রতিবেদক ডাঃ পার্থরথী মণ্ডল
দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানার অন্তর্গত ঐতিহাসিক মলয়া গ্রামের ঐতিহ্যবাহী মন্ডল বংশের বিশিষ্ট আম্বেদকর বাদী ডাঃ সুবল চন্দ্র মন্ডল এর প্রয়ান উপলক্ষে ৩০ জানুয়ারি ২০২২ রবিবার তাঁর বাসভবনে স্মরণসভার আয়োজন করেন তাঁর পত্নী শ্রীময়ী বন্দনা মন্ডল, পুত্রদ্বয়- দেবর্ষি ও দেবেশ মন্ডল, কন্যা- দীপিকা হালদার ।
সুসজ্জিত সভামঞ্চে প্রয়াত সুবল চন্দ্র মন্ডল এর প্রতিকৃতির দুই পাশে শোভিত হয় মহামানব গৌতম বুদ্ধ ও বিশ্ববরেণ্য পন্ডিত ড. বাবাসাহেব আম্বেদকর এর প্রতিকৃতি। অষ্টাঙ্গিক মার্গের প্রতীকী আলপনার ওপর মাঙ্গলিক ঘটস্থাপনা ও ফুলের মালায় অসাধারণ সৌন্দর্য্যমণ্ডিত হয়ে ওঠে শ্রদ্ধা বাসর খানি। পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা ও প্রকৃতির পঞ্চশক্তির বন্দনা ও সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ক্রমশ এক ভাব গম্ভীর পরিবেশে স্মৃতি ভারে ভারাক্রান্ত, শোকার্ত পরিবার-পরিজনের স্মৃতিচারণা ও আলোচনা সভা চলতে থাকে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ চব্বিশ পরগনার গাজন রূপকার বিশিষ্ট আম্বেদকর বাদী ক্ষুদিরাম পুরকাইত মহাশয়। স্মরণসভায় স্মৃতিচারণ করেন প্রয়াত সুবল চন্দ্র মন্ডল এর উপরিউক্ত কন্যা, পুত্র, নাতনি-প্রীতিলতা হালদার ও বৌমা- আলোছায়া হালদার মন্ডল এবং সাংগঠনিক সহকর্মী গোবিন্দ মন্ডল, প্রবীর মুখার্জি, প্রাক্তন প্রধান আলাউদ্দিন মোল্লা, প্রাক্তন উপ-প্রধান গোপাল নাইয়া প্রমূখ ব্যক্তিগণ।
শ্রদ্ধা সংগীত পরিবেশন করেন বিশিষ্ট আম্বেদকর বাদী শিক্ষক হারাধন রায়, বেতার শিল্পী দয়াময় হালদার ও আলোছায়া হালদার মন্ডল।
প্রয়াত সুবল চন্দ্র মণ্ডলের রচিত ছড়ার বই থেকে ছড়া পাঠ করেন- দীপ্তি মিস্ত্রি।
শ্রাদ্ধের পরিবর্তে কেন শ্রদ্ধানুষ্ঠান করা বাঞ্ছনীয়, সে বিষয়ে আলোকপাত করেন বিশিষ্ট আম্বেদকর বাদী শিক্ষক মৃত্যুঞ্জয় সরদার, পৌণ্ড্র মহাসঙ্ঘের জেলা সম্পাদক মোহন মিস্ত্রিও আম্বেদকর জনজাগরণী সমিতির সম্পাদক শিক্ষক বিনোদ সরদার প্রমূখ।
অনুষ্ঠানের প্রথমে প্রকৃতিগত প্রার্থনা পর্ব সঞ্চালনা করেন শিক্ষক মৃত্যুঞ্জয় সরদার ও দ্বিতীয় পর্বে স্মরণ সভা সঞ্চালনা করেন বিশিষ্ট দলিত সমাজকর্মী রামপ্রসাদ হালদার। অলংকরণ ও আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেন 'আম্বেদকর জনজাগরণী সমিতি'র সহ-সম্পাদক ডাঃ পার্থরথী মণ্ডল ও সদস্য বিকাশ হালদার।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন- পৌণ্ড্র মহাসঙ্ঘের সক্রিয় সদস্য সুব্রত সরদার ও শ্রীমন্ত কুমার হালদার। গোপীনাথ রায়,মাধব নস্কর, মলয়া গ্রামের ডাঃ শেখর রায়, বিকাশ মণ্ডল, কুমারেশ রায় সুদেব মন্ডল, সমীর মন্ডল প্রশান্ত মন্ডল, সুকুমার হালদার, শ্রাবন্তী মুখার্জি,সায়ন মণ্ডল, অনির্বাণ হালদার প্রমূখ।
সমাপ্তি সংগীত ও সভাপতির ভাষণ দিয়ে স্মরণ সভার সমাপ্তি ঘোষণা করা হয় "জয় ভীম! জয় ভারত! জয় সংবিধান!" ধ্বনি দিয়ে।
সুবলবাবুর লেখে ছড়ার বই