Sunday, November 28, 2021

পৌণ্ড্র মহাসঙ্ঘ--কর্মী সম্মেলন


গত ২৮শে নভেম্বর, ২০২১, বেলা ১১টায় পৌণ্ড্র মহাসঙ্ঘের প্রাক্তন সম্পাদক তথা বর্তমান কার্যকরি সমিতির সদস্য মাননীয় . কালাচাঁদ নস্করের বাসগৃহে পৌণ্ড্র মহাসঙ্ঘের সভাপতি শ্রী মেঘনাথ হালদারের সভাপতিত্বে এক কর্মী সম্মেলন আয়োজিত হয় অনুষ্ঠানে হাজির ছিলেন পৌণ্ড্র মহাসঙ্ঘের সম্পাদক শ্রী দুলাল সরদার, প্রাক্তন সম্পাদক . কালাচাঁদ নস্কর, প্রাক্তন সভাপতি অধ্যাপক সনৎ  কুমার নস্কর, বর্তমান সহ-সভাপতি শ্রী সুধাকর সরদার, মহাসঙ্ঘের কার্যকরি সমিতির সদস্য শ্রী মোহন মিস্ত্রি, সদস্য শ্রী রবীন্দ্রনাথ সরকার, সদস্য শ্রী বৃন্দাবন নস্কর, অধ্যাপক তারকনাথ জাতুয়া, শিক্ষক শান্তনু নস্কর, মৃত্যুঞ্জয় সরদার, জয়দেব মণ্ডল, বিনোদ সরদার (সম্পাদক, আম্বেদকর জনজাগরণী সমিতি), ডাঃ অরবিন্দ বৈদ্য, শ্রী গৌরাঙ্গ হালদার, শ্রী জয়দেব সরদার, সঞ্জয় হালদার, রাধানাথ মণ্ডল, তপন মণ্ডল, শ্রী প্রভাস মণ্ডল, চন্দ্রকান্ত হালদার, আম্বেদকর জনজাগরণী সমিতির সভাপতি শ্রী পঙ্কজ কুমার তাঁতি, প্রমুখ বিভিন্ন জেলা থেকে উল্লেখ্য উপস্থিত ব্যক্তিবর্গের ছিলেন শ্রী নির্মল কুমার বিশ্বাসশ্রী নরেন্দ্রনাথ সিংহ, অধ্যাপক স্বপন কুমার সরকার অন্যান্য ব্যক্তিবর্গ  বক্তাগণ পোণ্ড্র মহাসঙ্ঘের ভবিষ্যৎ কার্যাবলি সম্বন্ধে দিগনির্দেশ করেন, সম্পাদিত কিছু কাজের প্রশংসা করেন, জাতিসত্তার আন্দোলনে পৌণ্ড্র জাতির উন্নয়নে সংগঠনের বিস্তার ঘটানোর উপর জোর দেন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বর্তমান সহ-সম্পাদক শ্রী সুব্রত সরদার  আতিথেয়তায় কালাচাঁদবাবুর স্ত্রী শ্রীমতি পুরবী নস্কর ও পুত্র শ্রী শান্তনু নস্কর চেষ্টার কোনো ত্রুটি রাখেন নি।