Friday, February 11, 2022

শ্রীময়ী "হারানী মণ্ডল" এর প্রয়াণ উপলক্ষে শ্রদ্ধা বাসর

স্মরণসভা সমাচার: প্রতিবেদক : প্রদীপ কুমার বর্মণ
সমগ্ৰ দেশজুড়ে আর্য সংস্কৃতি পরিহারের যে আন্দোলন গড়ে উঠেছে।গত  ৮ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত রাজাপুর গ্ৰামের, ঐতিহ্যবাহী বনেদি মণ্ডল পরিবারের মহাপ্রাণা শ্রীময়ী "হারানী মণ্ডল" এর প্রয়াণ উপলক্ষে অনুষ্ঠিত হয় শ্রদ্ধা বাসর ও স্মরণসভা।
         ভারতীয় প্রাচীন সনাতনী রীতিতে প্রকৃতি কেন্দ্রিক মাঙ্গলিক আচার অনুষ্ঠান উপস্থিত স্বজন বান্ধবদের আবেগমথিত করে। মঞ্চে প্রয়াতার প্রতিকৃতির সঙ্গে মণ্ডল পরিবারের পূর্ব পিতা মাতা সহ মাতৃকুলের পূর্ব পিতা মাতার ছবি ও নামের সুদীর্ঘ তালিকা ইতিহাস বোধ তৈরি করতে সক্ষম হয়। ইতিহাস সচেতনতায় মঞ্চে রাখা হয় বিশ্বমানবতার মহাজ্ঞানী গৌতম বুদ্ধ ও বিশ্বের অন্যতম বিরল পণ্ডিত বাবা সাহেব ড. ভীম রাও রামজী আম্বেদকরের প্রতিকৃতি।সভা পূর্ণ ভাবগম্ভীর পরিবেশে প্রকৃতি সংগীত পরিবেশন করেন সংগীত শিক্ষক রামদেব মণ্ডল। জয়দেব কুমার মণ্ডল রচিত সংগীতের প্রতিটি শব্দ উপস্থিত সবাইয়ের ভারাক্রান্ত ও বেদনাবিহবল করে তোলে।
সঞ্চালকের আবেগমথিত কণ্ঠে প্রকৃতির পঞ্চ শক্তি (মাটি জল আলো বাতাস ও বৃক্ষ) বন্দনা সমগ্ৰ সভাকে শব্দহীন এক বেদনাময় সভায় পর্যবসিত করে। শ্রদ্ধা নিবেদন করেন পুত্র : জয়দেব কুমার মণ্ডল,অময়কৃষ্ণ,মনোজ ও পরিতোষ মণ্ডল।
পুত্রবধূ : প্রথম বৃহস্পতি,মায়া ও কনিষ্ঠ বৃহস্পতি মণ্ডল।
কন্যা : অমলা সরদার ও সুপর্ণা মণ্ডল।
জামাতা : অশোক সরদার ও মদন মণ্ডল।
নাতি নাতনী : উপমা, অনন্যা, পল্লবী,প্রিয়শ্রী ও কার্তিক মণ্ডল।
চন্দনা, শতাব্দী ও অভিষেক সরদার।
প্রতিমা ও গোপাল মণ্ডল।
        পুত্র কন্যা ও পরিবারের সদস্যদের স্মৃতিচারণায় স্মরণসভা হয়ে ওঠে বিশেষ তাৎপর্যপূর্ণ।
            দ্বিতীয় পর্বের "শ্রাদ্ধের" পরিবর্তে কেন "শ্রদ্ধা" এই বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মণ্ডল পরিবারের বিচক্ষণ জ্ঞানী ব্যক্তিত্ব শ্রীময় সুদর্শন মণ্ডল মহাশয়।প্রধান অতিথি ছিলেন হারাধন রায়। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ডাক্তার রবীন নস্কর ,কালাচাঁদ নস্কর, মিনতি সরদার, স্বস্তি সরদার ভৌমিক, নির্মল সরদার,শ্রীমন্ত হালদার,মনোতোষ নস্কর ও অন্যান্য ব্যক্তিবর্গ।
            উপস্থিত স্বজন বান্ধব হিসাবে উপস্থিত ছিলেন : বিশ্বনাথ হালদার, ভাস্কর নাইয়া, রাধারানী মণ্ডল, হরিপদ হালদার, কাশীনাথ হালদার, শ্যামল নস্কর,প্রনব মণ্ডল, রামকৃষ্ণ নস্কর, আদিত্য বৈদ্য,হর্ষেন্দু মণ্ডল, শম্ভু নস্কর, রামদেব মালী,মুরারী নস্কর,তারক নাইয়া,বিশ্বমঙ্গল নস্কর,দুলাল নস্কর, চম্পা মণ্ডল, শম্পা মণ্ডল, মুক্তি মণ্ডল, মমতা মণ্ডল, গোবিন্দ মণ্ডল,বাদল মণ্ডল, জয়দেব সরদার,স্বপন সরদার, স্বাগত সরদার, মিঠু মণ্ডল, বন্দনা সরদার,পৃথা সরদার,বাপন হালদার, গোবিন্দ মণ্ডল, নিরঞ্জন মালী, সুমিত্রা নস্কর,কনকবালা সরদার, তাপসী সরদার,গীতারানী নস্কর,ভারতী মণ্ডল, পূর্নিমা মণ্ডল, তপন কুমার সরদার, গৌতম হালদার, মহাদেব হালদার,গৌর সরদার, স্বপ্না সরদার সহ অসংখ্য আত্মীয় পরিজন।
              আলোচনায় অংশ নেন : শিক্ষক মৃত্যুঞ্জয় সরদার, ডাক্তার প্রদীপ কুমার বর্মণ, স্বস্তি সরদার ভৌমিক, ডাক্তার কালাচাঁদ নস্কর, মিনতি সরদার, ডাক্তার রবীন নস্কর ও বিশ্বনাথ হালদার মহাশয়।
         সংগীত পরিবেশন করেন : রামদেব মণ্ডল, হারাধন রায় ও ঋতিকা মণ্ডল,
প্রধান সঞ্চালক (পৌরহিত্য) ছিলেন : প্রদীপ কুমার বর্মণ
অলংকরণ : মৃত্যুঞ্জয় সরদার ও স্বস্তি সরদার ভৌমিক।
সহযোগী সঞ্চালক : মৃত্যুঞ্জয় সরদার
আয়োজক : জয়দেব কুমার মণ্ডল
যোগাযোগ :৯৭৩৩৮৯৯৫৯৭




























 

Wednesday, February 2, 2022

ডাঃ সুবল চন্দ্র মন্ডল এর স্মরণসভা


বিশিষ্ট আম্বেদকর বাদী ডাঃ সুবল চন্দ্র মন্ডল এর স্মরণসভা:- 

                                     প্রতিবেদক ডাঃ পার্থরথী মণ্ডল

দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানার অন্তর্গত ঐতিহাসিক মলয়া গ্রামের ঐতিহ্যবাহী মন্ডল বংশের বিশিষ্ট আম্বেদকর বাদী ডাঃ সুবল চন্দ্র মন্ডল এর প্রয়ান উপলক্ষে ৩০ জানুয়ারি ২০২২ রবিবার তাঁর বাসভবনে স্মরণসভার আয়োজন করেন তাঁর পত্নী শ্রীময়ী বন্দনা মন্ডল, পুত্রদ্বয়- দেবর্ষি ও দেবেশ মন্ডল, কন্যা- দীপিকা হালদার ।

সুসজ্জিত সভামঞ্চে প্রয়াত সুবল চন্দ্র মন্ডল এর প্রতিকৃতির দুই পাশে শোভিত হয় মহামানব গৌতম বুদ্ধ ও বিশ্ববরেণ্য পন্ডিত ড. বাবাসাহেব আম্বেদকর এর প্রতিকৃতি। অষ্টাঙ্গিক মার্গের প্রতীকী আলপনার ওপর মাঙ্গলিক ঘটস্থাপনা ও ফুলের মালায় অসাধারণ সৌন্দর্য্যমণ্ডিত হয়ে ওঠে শ্রদ্ধা বাসর খানি। পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা ও প্রকৃতির পঞ্চশক্তির  বন্দনা ও সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ক্রমশ এক ভাব গম্ভীর পরিবেশে স্মৃতি ভারে ভারাক্রান্ত, শোকার্ত পরিবার-পরিজনের স্মৃতিচারণা ও আলোচনা সভা চলতে থাকে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ চব্বিশ পরগনার গাজন রূপকার  বিশিষ্ট আম্বেদকর বাদী ক্ষুদিরাম পুরকাইত মহাশয়। স্মরণসভায় স্মৃতিচারণ করেন প্রয়াত সুবল চন্দ্র মন্ডল এর উপরিউক্ত কন্যা, পুত্র, নাতনি-প্রীতিলতা হালদার ও বৌমা- আলোছায়া হালদার মন্ডল এবং সাংগঠনিক সহকর্মী গোবিন্দ মন্ডল, প্রবীর মুখার্জি, প্রাক্তন প্রধান আলাউদ্দিন মোল্লা, প্রাক্তন উপ-প্রধান গোপাল নাইয়া প্রমূখ ব্যক্তিগণ।


শ্রদ্ধা সংগীত পরিবেশন করেন বিশিষ্ট আম্বেদকর বাদী শিক্ষক হারাধন রায়, বেতার শিল্পী দয়াময় হালদার ও আলোছায়া হালদার মন্ডল।

প্রয়াত সুবল চন্দ্র মণ্ডলের রচিত ছড়ার বই থেকে ছড়া পাঠ করেন- দীপ্তি মিস্ত্রি।

শ্রাদ্ধের পরিবর্তে কেন শ্রদ্ধানুষ্ঠান করা বাঞ্ছনীয়, সে বিষয়ে আলোকপাত করেন বিশিষ্ট আম্বেদকর বাদী শিক্ষক মৃত্যুঞ্জয় সরদার, পৌণ্ড্র মহাসঙ্ঘের জেলা সম্পাদক মোহন মিস্ত্রিও আম্বেদকর জনজাগরণী সমিতির সম্পাদক শিক্ষক বিনোদ সরদার প্রমূখ।

 অনুষ্ঠানের প্রথমে প্রকৃতিগত প্রার্থনা পর্ব সঞ্চালনা করেন শিক্ষক মৃত্যুঞ্জয় সরদার ও দ্বিতীয় পর্বে স্মরণ সভা সঞ্চালনা করেন বিশিষ্ট দলিত সমাজকর্মী রামপ্রসাদ হালদার। অলংকরণ ও আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেন 'আম্বেদকর জনজাগরণী সমিতি'র সহ-সম্পাদক ডাঃ পার্থরথী মণ্ডল ও সদস্য বিকাশ হালদার।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন- পৌণ্ড্র মহাসঙ্ঘের সক্রিয় সদস্য সুব্রত সরদার ও শ্রীমন্ত কুমার হালদার। গোপীনাথ রায়,মাধব নস্কর, মলয়া গ্রামের ডাঃ শেখর রায়, বিকাশ মণ্ডল, কুমারেশ রায় সুদেব মন্ডল, সমীর মন্ডল প্রশান্ত মন্ডল, সুকুমার হালদার, শ্রাবন্তী মুখার্জি,সায়ন মণ্ডল, অনির্বাণ হালদার প্রমূখ।

সমাপ্তি সংগীত ও সভাপতির ভাষণ দিয়ে স্মরণ সভার সমাপ্তি ঘোষণা করা হয় "জয় ভীম! জয় ভারত! জয় সংবিধান!" ধ্বনি দিয়ে।






                                                               সুবলবাবুর লেখে ছড়ার বই













 

Monday, January 31, 2022

মহাপরিনিব্বাণপ্রাপ্ত শরৎ চন্দ্র মণ্ডলের প্রতি শ্রদ্ধার্ঘ্য

 স্মরণসভা সংবাদ

          প্রতিবেদক : প্রদীপ কুমার বর্মণ

দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার পাঁচঘরা গ্ৰামের প্রাচীন মণ্ডল পরিবারের বলিষ্ঠ পুরুষ,শ্রীময় শরৎ চন্দ্র মণ্ডলের প্রয়াণ উপলক্ষে 30 জানুয়ারি 2022 রবিবার তাঁর বাসভবনে স্মরণসভার আয়োজন করেন তাঁর পত্নী শ্রীময়ী অর্চনা মণ্ডল।পুত্র : শিক্ষক তাপস মণ্ডল ও ডাঃ বিশ্বজিৎ মণ্ডল। পুত্রবধূ : উমা ও শ্যামলী মণ্ডল। কন্যা : স্বপ্না বালা নস্কর।জামাতা : অরুনেন্দু নস্কর। নাতি নাতনী : শুভ্রজ্যোতি,শায়ন্তনী,সঙ্ঘমিত্রা, চিত্রাঙ্গদা,প্রিয়ংবদা মণ্ডল ও সাত্যকি নস্কর।

            সুসজ্জিত সভামঞ্চে প্রয়াত শরৎ চন্দ্র মণ্ডলের প্রতিকৃতির পাশে শোভিত হয়, মহামানব গৌতম বুদ্ধ ও বিশ্ববরেণ্য পণ্ডিত ড. বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতি। মাঙ্গলিক ঘটস্থাপনায় ফুলে মালায় অসাধারণ সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে শ্রদ্ধা বাসর খানি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক শ্রীময় সুধাকর সরদার মহাশয়।প্রধান অতিথির আসন অলংকৃত করেন মান্য কাশিনাথ মণ্ডল। বিশিষ্ট অতিথি ছিলেন যথাক্রমে : অধ্যাপক তরুণ কান্তি হালদার, ডাঃ রবীন নস্কর, কানাই লাল নস্কর, কালাচাঁদ নস্কর, সুদর্শন মণি,রূপা সরদার।সমগ্ৰ অনুষ্ঠানটির (পৌরহিত্য) সঞ্চালনা করেন ডাঃ প্রদীপ কুমার বর্মণ।

                উপস্থিত বিশিষ্ট ব্যক্তি ছিলেন মান্য তাপস সরদার, গোপন সরদার,ভাস্কর নাইয়া, আদিত্য বৈদ্য, কল্যাণ নস্কর, মিঠু মণ্ডল, ওয়াসিম আনসারী, মহালয়া মুর্মু,শিবপদ মুণ্ডা, সুপ্রভাত সরদার,হারান সরদার, সুভাষ মণ্ডল, প্রশান্ত নস্কর,শ্যামল মণ্ডল,বাপী নস্কর, ঝর্ণা নস্কর,অধীর নস্কর,জয়ন্ত মণ্ডল, সত্যপ্রকাশ পুরকাইত,দয়াল চাঁদ সরদার, মৌমিতা সরদার,গুরুদাসী নস্কর, দেবযানী মণ্ডল,রামরতন নস্কর সহ মণ্ডল পরিবারের আত্মীয় স্বজন প্রতিবেশী পরিজন ও বন্ধুবান্ধবগন।

           অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে শ্রদ্ধা সংগীত পরিবেশন করেন সংগীত শিক্ষক ও শিল্পী রামদেব মণ্ডল,ঋতিকা মণ্ডল, কথাকার সুরকার ও শিল্পী জয়দেব কুমার মণ্ডল।  স্মৃতিচারণা করেন শরৎ বাবুর পুত্র তাপস ও বিশ্বজিৎ মণ্ডল। কন্যা স্বপ্না বালা নস্কর। "শ্রাদ্ধ নয় শ্রদ্ধা" বিষয়ক শাস্ত্রের অসারতা ও বিজ্ঞানের বাস্তবতা ব্যখ্যা করেন ডাঃ প্রদীপ কুমার বর্মণ ও অধ্যাপক সুধাকর সরদার মহাশয়। এছাড়া বিশিষ্ট অতিথিবৃন্দের বিষয়ভিত্তিক আলোচনায় সভায় শ্রোতাবৃন্দ আনন্দিত ও চমৎকৃত হন। অনেকেই অনুষ্ঠান শেষে মতদান করেন এমন ব্রাক্ষণ বর্জিত অনুষ্ঠান আগামীদিনে একান্তভাবে কাম্য। সভাপতির বক্তব্য শেষে স্মরণসভা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় জয় ভীম! জয় ভারত!! জয় সংবিধান!!! ধ্বনি দিয়ে।