আজ ১৪ জুলাই ২০২১ বুধবার দক্ষিণ চব্বিশ
পরগনার জয়নগর থানার চালতাবেড়িয়া অঞ্চলের, সিংহের দাঁড়ি গ্ৰামের প্রাচীন মণ্ডল পরিবারের প্রয়াত
শ্রীময় ভরত চন্দ্র মণ্ডলের স্মরণসভার আয়োজন করেন পুত্র সুদর্শন মণ্ডল, পুত্রবধূ চন্দনা মণ্ডল, নাতি
চন্দ্রশেখর ও নাতনি শ্যামা মণ্ডল।
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ প্রতিবেশীগণের উপস্থিতিতে,শান্ত সৌম্য ও বেদনাময় ভারাক্রান্ত
পরিবেশে, ভারতের
প্রচীন সনাতনী পন্থায় অনুষ্ঠান সঞ্চালনা (পৌরহিত্য) করেন, সমাজ সংস্কারক ডাঃ প্রদীপ কুমার বর্মণ।
সহযোগী সঞ্চালক ছিলেন শিক্ষক মৃত্যুঞ্জয় সরদার। অনুষ্ঠানের উদ্দেশ্য ভিত্তিক
সঙ্গীত পরিবেশন করেন কথাকার সুরকার ও শিল্পী শিক্ষক জয়দেব
মণ্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক সুধাকর সরদার। বিশিষ্ট অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন পৌণ্ড্র মহাসঙ্ঘের প্রাক্তন সম্পাদক ডাঃ কাঁলাচাদ নস্কর।
অনুষ্ঠানে
বক্তব্য রাখেন এমন বেশ কিছু মানুষ যাঁরা ইতোমধ্যে তাঁদের পরিবারে এমন অনুষ্ঠানের
আয়োজন পূর্বেই করেছেন। তরুণ ও বয়স্ক উভয় মানুষের মধ্যেই অনুষ্ঠানের আকর্ষণ লক্ষ্য
করা যায়।
সভায় উপস্থিত ছিলেন পৌণ্ড্র মহাসঙ্ঘের জেলা সম্পাদক মোহন মিস্ত্রি, মাধব
নস্কর, জয়দেব
সরদার, প্রবোধ
নস্কর, তাপস
সরদার, বীণা
সরদার, মানস সরদার, সনৎ নস্কর, নিরঞ্জন সরদার, রামকৃষ্ণ সরদার, বিশ্বনাথ হালদার সহ অসংখ্য সমাজ সংস্কার মুখি মুক্ত মনের
মানুষ।
ব্রাক্ষণ্যবাদি শাস্ত্রবর্জিত তথা ব্রাহ্মণ বর্জিত সামাজিক আন্দোলনের তীব্র
ঢেউ আজ সমাজের বৃহত্তম অংশের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই ঢেউয়ের প্রবল স্রোতে
শোষণমূলক ব্রাক্ষণ্যবাদী ব্যবস্থা ভেসে যেতে বাধ্য। আমরা আশা রাখি যে এমন
অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারব এক শোষণমুক্ত ও
কুসংষ্কারহীন সমাজ যার ভিত্তি হবে যুক্তিবাদ, ভক্তিবাদ নয়।





























