Monday, July 6, 2020

স্মরণসভা ও শ্রদ্ধানুষ্ঠান—স্মরণে শ্রীময় দিবাকর রায়


স্মরণসভা শ্রদ্ধানুষ্ঠানস্মরণে শ্রীময় দিবাকর রায়

গতকাল, অর্থাৎ 5 জুলাই 2020 রবিবার, রায়দিঘি থানার পাকুড়তলা গ্ৰামের পৌণ্ড্র স্বজন শ্রীময় দিবাকর রায় মহাশয়ের মহাপরিনির্বাণ উপলক্ষে, তাঁর এক সন্তান চার কন্যা চার জামাতার উদ্যোগে শ্রাদ্ধের পরিবর্তে ব্রাহ্মণবর্জিত শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়
আম্বেদকরবাদী দিবাকর বাবু ছিলেন ব্রাক্ষণ্যবাদ বিরোধী মুক্ত চিন্তার সংস্কার মুক্ত মানুষসমগ্ৰ জীবন আবর্জনা যুক্ত ব্রাক্ষণ্যবাদ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন নিজ সমাজকে রিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছিলেনএসব ক্ষেত্রে সাধারণত যা হয়,মনুবাদে আক্রান্ত মানুষেরা দুরে সরে যায় আর অনুগামী হয় হাতে গোনা কিছু মানুষ কিন্তু আজ স্মরণসভায় প্রমাণিত হল দিবাকর বাবুর আত্মত্যাগ বিফল হয়নি তিনি গৌরাঙ্গ হালদার, মোহন মিস্ত্রী সহ অসংখ্য অনুগামী তৈরি করতে সক্ষম হয়েছেন, সর্বোপরি সংস্কারমুক্ত বিশাল মহিলা সংগঠন নির্মাণ করে রেখে গেছেন সেই সাথে গড়ে রেখে গেছেন নিজের পরিবারকেপুত্র কন্যা জামাতা নাতি নাতনীদের স্মৃতিচারণায় বার বার উঠে এসেছে তাঁর সততা, নিষ্ঠ্ সত্যবাদিতা, দৃঢ়তা নির্ভয় মানসিকতার কথা দুই কন্যার মেয়ে তারা উচ্চ শিক্ষিত দাদুর আদর্শে অনুপ্রাণিত তারা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করল, তারা দাদুর দেখানো পথের পথিক হতে চলেছে দাদুর অসম্পূর্ণ কাজ এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্ৰহণ করেছে
লকডাউনের আবহে এই স্মরণসভা সার্থক হয়ে ওঠে আত্মীয় স্বজন প্রতিবেশীদের একান্ত সহযোগিতায় যাঁরা এতদিন ব্রাক্ষণ বর্জিত এমন অনুষ্ঠান দেখেননি তাঁরা দেখে মুগ্ধ হয়ে যানবাসনা প্রকাশ করেন এমন অনুষ্ঠান আগামী দিনে করার
ভাবগম্ভীর পরিবেশে দীর্ঘ সময় ধরে অনুষ্ঠান চলে অনুষ্ঠানের পৌরহিত্য করেন ডাঃ প্রদীপ কুমার বর্মণ, অলংঙ্করণ সঞ্চালনা করেন শিক্ষক মৃত্যুঞ্জয় সরদার, শ্রদ্ধা সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক জয়দেব মণ্ডল
সভাপতিত্ব করেন পৌণ্ড্র মহাসংঘের সম্পাদক দুলাল সরদার, প্রধান অতিথি ছিলেন সুদর্শন মণি, বিশিষ্ট অতিথি ছিলেন ডাঃ কালাচাঁদ নস্কর, বিনোদ সরদার (পৌণ্ড্র মহাসঙ্ঘের সদস্য তথা আম্বেদকর জনজাগরণীর সম্পাদক) তপন মণ্ডল মহাশয়
সবাইয়ের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সার্থক হয়ে ওঠে









Add caption

Saturday, June 13, 2020

করোনা ও আমফান ত্রাণঃ জালাবেড়িয়া, কুলতলি


কুলতলীর অন্তর্গত ১ নং জালাবেড়িয়া গ্ৰামপঞ্চায়েত ও ২নং গ্ৰাম পঞ্চায়েতের অধীন 53টি অতি দুঃস্হ পরিবারের হাতে করোনা ত্রাণ হিসাবে চাল,ডাল,আলু,তেল,সয়াবিন ,সাবান ,মাস্ক ,তুলে দেওয়া হয় ।স্হানীয় বিশেষ কয়েকজনের সহযোগিতায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ও আমরা এই কাজটি করতে সমর্থ হ‌ই।পৌণ্ড্র মহাসংঘের পক্ষ থেকে এই ত্রাণ সামগ্ৰী পাওয়ার পর মানুষ স্বতঃস্ফুর্তভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে। আপনাদের সবার সহযোগিতায় আমরা এই ত্রাণকার্য আরো বেশি সংখ্যক মানুষের কাছে নিয়ে যেতে চাই। জয় ভীম! জয় ভারত! জয় পৌণ্ড্র ঐক্য!












Friday, May 15, 2020

করোনা ত্রানঃ ডোঙ্গাজোড়া, দ্বিতীয় বার



গত ৩/৫/২০ তারিখে করোণা ত্রান ৪২ টি পরিবারকে দেওয়ার পর গতকাল  (১৪.০৫.২০) আবার২২জনকে চাল,ডাল,আলু,তেল সোয়াবিন,সাবান,মাস্ক দেওয়া হোল পৌণ্ড্র মহাসংঘের আর্থিক সাহায্যে ও  ডোঙ্গাজোড়া আম্বেদকর শিশু শিক্ষা নিকেতনের কর্মকর্তাগণের আর্থিক সাহায্যে৷
Add caption

Monday, May 11, 2020

করোনা ত্রাণঃ মরীশ্বর, দঃ ২৪ পরগনা




'মরিশ্বর'-দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার অন্তর্গত গ্রামের বনেদি পরিবারগুলিতে কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সমাজকর্মী, সমাজসেবক ও গবেষকের উত্থান ঘটে। তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন বীরেশ্বরপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত 'সত্যেন্দ্রনাথ নস্কর', কুলতলি থানার প্রাক্তন বিধায়ক প্রয়াত অরবিন্দ নস্কর, বিশিষ্ট সমাজসেবক, সুলেখক, সমাজ-গবেষক ও পৌন্ড্র আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব শ্রদ্ধেয় 'ধূর্জটি নস্কর' মহাশয় পৃভৃতি। পৌন্ড্র মহাসংঘ‌ উক্ত গ্রামের দুঃস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। পৌন্ড্র মহাসংঘের তরফে আজ ১০-ই মে ২০১৯, করোনা ত্রান-বাবদ মরিশ্বর গ্রামের  কয়েকটি দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণী কার্যক্রম সম্পন্ন করা হল। পৌন্ড্র মহাসংঘের 'মরিশ্বর' শাখার পক্ষ থেকে ত্রান বিতরণ করলেন গৌতম মন্ডল, সুশান্ত কুমার মণি এবং সংশ্লিষ্ট গ্রামের কয়েকজন বিশিষ্ট অধিবাসী।
কিছু মুহূর্ত






করোনা ত্রাণঃ চাঁদপুর, মন্দির বাজার


পৌণ্ড্র মহাসঙ্ঘের চাঁদপুর শাখা পরিচালিত করোনাপীড়িত মানুষের মধ্যে ত্রাণ বণ্টনের শুরুর মুহূর্ত

Friday, May 8, 2020

করোনা ত্রাণঃ ছকুরাট ও বিদ্যাধর অঞ্চল (মন্দিরবাজার )


বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধ মূর্তির পাদদেশে আম্বেদকর জনজগরণী সমিতির উদ্যোগে ও পৌণ্ড্র মহাসঙ্ঘর সহযোগিতায় আজ ০৭.০৫.২০ তারিখে ১০ টি গ্রামের করোনা-পীড়িত ১৫্টি প্রান্তিক পরিবারের মধ্যে  ত্রান বণ্টন করা হলো। তার সাথেও আম্বেদকর ও বুদ্ধের মতাদর্শ তথা প্রজ্ঞা, সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করা হলো। স্থান- প্রাচীন হাতিয়া গড় ও মুড়া গাচা পরগনার সীমান্তে ছকুরাট ও বিদ্যাধর অঞ্চল। মন্দিরবাজার থানা। পিন ৭৪৩৩৩৬  




Sunday, May 3, 2020

করোনা ত্রাণঃ মণিপুর, জয়নগর


 সাম্প্রতিক করোনা ভাইরাসের আবহে থমকে থাকা প্রান্তিক মানুষদের অসহায়তা প্রকটভাবে দেখা দিচ্ছে। এই কষ্টকর পরিস্থিতির বিচারে আমাদের প্রিয় সংগঠন "পৌন্ড্র মহাসংঘ" অসহায় এই মানুষদের সাহায্যে যথাসাধ্য চেষ্টা জারি রেখেছে। আজ (০৩.০৫.২০) জয়নগর থানার অন্তর্গত মণিপুর বাঁশতলা গ্রামের কিছু অসহায় মানুষদের হাতে যৎসামান্য ত্রান সামগ্রী বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পৌন্ড্র মহাসংঘের তরফ থেকে তাদের হাতে ত্রান - সামগ্রী তুলে দিলেন-সুকুমার মণি, সুশান্ত কুমার মণি,তপন মণি, সুধাংশু নস্কর প্রমুখ। সমগ্র বিষয়টি দূর থেকে পরিচালনা করেছেন মহাসঙ্ঘের কার্যকরি কমিটির সদস্য শ্রী সুদর্শন মণি মহাশয়।  
জয় ভীম
জয় পৌণ্ড্র ঐক্য
জয় পৌণ্ড্র মহাসঙ্ঘ










করোনা ত্রাণঃ ডোঙ্গাজোড়া, কুলতলি


 আজ //২০২০তারিখে পৌন্ড্র মহাসংঘের উদ্যোগে কুলতলি থানার অন্তর্গত ডোঙাজোড়া গ্রামে, ডোঙ্গাজোড়া জগবন্ধু সমাজ কল্যান সংঘ ভবনে, করোনা ত্রান-বাবদ  দুঃস্থদের হাতে সাধ্যমতো খাদ্য সামগ্রী বিতরণ করা হোল। পৌন্ড্র মহাসংঘের তরফ থেকে ত্রান-সামগ্রী তুলে দিলেন,পৌন্ড্র মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য মান্যবর সুব্রত সরদার, মহাসংঘের প্রবীণ সদস্য শ্রী রবিরাম হালদার মহাশয় এবং স্থানীয় গুণীজন।