'মরিশ্বর'-দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার অন্তর্গত গ্রামের বনেদি পরিবারগুলিতে কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, সমাজকর্মী, সমাজসেবক ও গবেষকের উত্থান ঘটে। তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন বীরেশ্বরপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত 'সত্যেন্দ্রনাথ নস্কর', কুলতলি থানার প্রাক্তন বিধায়ক প্রয়াত অরবিন্দ নস্কর, বিশিষ্ট সমাজসেবক, সুলেখক, সমাজ-গবেষক ও পৌন্ড্র আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব শ্রদ্ধেয় 'ধূর্জটি নস্কর' মহাশয় পৃভৃতি। পৌন্ড্র মহাসংঘ উক্ত গ্রামের দুঃস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। পৌন্ড্র মহাসংঘের তরফে আজ ১০-ই মে ২০১৯, করোনা ত্রান-বাবদ মরিশ্বর গ্রামের কয়েকটি দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণী কার্যক্রম সম্পন্ন করা হল। পৌন্ড্র মহাসংঘের 'মরিশ্বর' শাখার পক্ষ থেকে ত্রান বিতরণ করলেন গৌতম মন্ডল, সুশান্ত কুমার মণি এবং সংশ্লিষ্ট গ্রামের কয়েকজন বিশিষ্ট অধিবাসী।
কিছু মুহূর্ত








No comments:
Post a Comment