স্মরণসভা সংবাদ
প্রতিবেদক : প্রদীপ কুমার বর্মণ
দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার পাঁচঘরা গ্ৰামের প্রাচীন মণ্ডল পরিবারের বলিষ্ঠ পুরুষ,শ্রীময় শরৎ চন্দ্র মণ্ডলের প্রয়াণ উপলক্ষে 30 জানুয়ারি 2022 রবিবার তাঁর বাসভবনে স্মরণসভার আয়োজন করেন তাঁর পত্নী শ্রীময়ী অর্চনা মণ্ডল।পুত্র : শিক্ষক তাপস মণ্ডল ও ডাঃ বিশ্বজিৎ মণ্ডল। পুত্রবধূ : উমা ও শ্যামলী মণ্ডল। কন্যা : স্বপ্না বালা নস্কর।জামাতা : অরুনেন্দু নস্কর। নাতি নাতনী : শুভ্রজ্যোতি,শায়ন্তনী,সঙ্ঘমিত্রা, চিত্রাঙ্গদা,প্রিয়ংবদা মণ্ডল ও সাত্যকি নস্কর।
সুসজ্জিত সভামঞ্চে প্রয়াত শরৎ চন্দ্র মণ্ডলের প্রতিকৃতির পাশে শোভিত হয়, মহামানব গৌতম বুদ্ধ ও বিশ্ববরেণ্য পণ্ডিত ড. বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতি। মাঙ্গলিক ঘটস্থাপনায় ফুলে মালায় অসাধারণ সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে শ্রদ্ধা বাসর খানি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক শ্রীময় সুধাকর সরদার মহাশয়।প্রধান অতিথির আসন অলংকৃত করেন মান্য কাশিনাথ মণ্ডল। বিশিষ্ট অতিথি ছিলেন যথাক্রমে : অধ্যাপক তরুণ কান্তি হালদার, ডাঃ রবীন নস্কর, কানাই লাল নস্কর, কালাচাঁদ নস্কর, সুদর্শন মণি,রূপা সরদার।সমগ্ৰ অনুষ্ঠানটির (পৌরহিত্য) সঞ্চালনা করেন ডাঃ প্রদীপ কুমার বর্মণ।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তি ছিলেন মান্য তাপস সরদার, গোপন সরদার,ভাস্কর নাইয়া, আদিত্য বৈদ্য, কল্যাণ নস্কর, মিঠু মণ্ডল, ওয়াসিম আনসারী, মহালয়া মুর্মু,শিবপদ মুণ্ডা, সুপ্রভাত সরদার,হারান সরদার, সুভাষ মণ্ডল, প্রশান্ত নস্কর,শ্যামল মণ্ডল,বাপী নস্কর, ঝর্ণা নস্কর,অধীর নস্কর,জয়ন্ত মণ্ডল, সত্যপ্রকাশ পুরকাইত,দয়াল চাঁদ সরদার, মৌমিতা সরদার,গুরুদাসী নস্কর, দেবযানী মণ্ডল,রামরতন নস্কর সহ মণ্ডল পরিবারের আত্মীয় স্বজন প্রতিবেশী পরিজন ও বন্ধুবান্ধবগন।
অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে শ্রদ্ধা সংগীত পরিবেশন করেন সংগীত শিক্ষক ও শিল্পী রামদেব মণ্ডল,ঋতিকা মণ্ডল, কথাকার সুরকার ও শিল্পী জয়দেব কুমার মণ্ডল। স্মৃতিচারণা করেন শরৎ বাবুর পুত্র তাপস ও বিশ্বজিৎ মণ্ডল। কন্যা স্বপ্না বালা নস্কর। "শ্রাদ্ধ নয় শ্রদ্ধা" বিষয়ক শাস্ত্রের অসারতা ও বিজ্ঞানের বাস্তবতা ব্যখ্যা করেন ডাঃ প্রদীপ কুমার বর্মণ ও অধ্যাপক সুধাকর সরদার মহাশয়। এছাড়া বিশিষ্ট অতিথিবৃন্দের বিষয়ভিত্তিক আলোচনায় সভায় শ্রোতাবৃন্দ আনন্দিত ও চমৎকৃত হন। অনেকেই অনুষ্ঠান শেষে মতদান করেন এমন ব্রাক্ষণ বর্জিত অনুষ্ঠান আগামীদিনে একান্তভাবে কাম্য। সভাপতির বক্তব্য শেষে স্মরণসভা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় জয় ভীম! জয় ভারত!! জয় সংবিধান!!! ধ্বনি দিয়ে।